বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মোদিকে লিখিত প্রতিশ্রুতি দিলেন নাইডু-নীতিশ, স্বপ্নভঙ্গ কংগ্রেসের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জোট সরকার গঠনে ‘ট্রাম কার্ড’ নাইডু ও নীতিশের লিখিত প্রতিশ্রুতি পেলেন নরেন্দ্র মোদি। এর ফলে আগামী ৮ জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ নেওয়ার পথ পরিষ্কার হল।

বুধবার বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শীর্ষ নেতারা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় ওই বৈঠক। এতে নতুন সরকার গঠনের বিষয়ে একমত হন নেতারা। একই সঙ্গে মোদিকে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

ওই বৈঠকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু মোদিকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

নরেন্দ্র মোদির সভাপতিত্বে ওই বৈঠকে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এন চন্দ্রবাবু নাইডু, জনতা দলের (ইউনাইটেড) নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এলজেপি (রাম বিলাস) নেতা চিরাগ পাসোয়ানসহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

নতুন সরকার গঠনের জন্য আজই তারা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, নাইডু-নীতিশের এমন সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হল বিরোধী দল কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট চেয়েছিল এই দুই নেতাকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে ভাগিয়ে এনে সরকার গঠন করবে। কিন্তু তা আর হল না।

মঙ্গলবার ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দলটি জিতেছে ২৪০ আসনে। এককভাবে সরকার গঠনে দরকার ২৭২ আসন। ফলে জোটের শরিকদের নিয়ে সরকার গঠনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নীতিশ-নাইডু ‘ট্রাম কার্ড’ হয়ে যান। কেননা, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসন পেলেও গুঞ্জন শোনা যাচ্ছিল নীতিশ-নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস।

চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি পেয়েছে ১৬টি আসন। আর নীতীশ কুমারের জনতা দল- ইউনাইটেড পেয়েছে ১২টি আসন।

উল্লেখ্য, কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন। কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit