বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

লোকসভা নির্বাচনের সব আসনের ফল ঘোষণা, কার ঝুলিতে কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার রাতে সব আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯ আসনে জিতেছে কংগ্রেস। ৩৭ আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯ আসন। ২২ আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে ১২ আসন। 

তেলেগু দেশাম পেয়েছে ১৫ আসন। শিব সেনা (এসএইচএসইউবিটি) ৮ ও শিব সেনা (এসএইচএস) ৭ আসন পেয়েছে। লোক জনশক্তি পার্টি পায় ৫ আসন। চারটি আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম)। 

যুবজেনা শ্রমিকা রায়থু কংগ্রেস পার্টি পেয়েছে ৪ আসন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ৬ আসন। রাষ্ট্রীয় জান্তা দল ৪। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ৩ ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৩ আসন পেয়েছে।

দুটি করে আসনে জয় পেয়েছে রাষ্ট্রীয় লোক দল, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), জনতা দল (জেডি-এস) ও জনতা দল (সেকুলার)। 

এ ছাড়া একটি করে আসন পেয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), রেভিউলেশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), ন্যাশন্যালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভয়েজ অফ দ্য পিপলস পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, শিরোমনি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত অধিবাসী পার্টি, সিকিম ক্রান্তি মোর্চা ও আজাদ সমাজ পার্টি।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ২৪০টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ায় ৯৯।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit