রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ভাষণ দেওয়ার খবর অস্বীকার করলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৩ জুন মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন বলে মার্কিন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু কার্যালয় সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।

নেতানিয়াহুর কার্যালয় থেকে ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, কংগ্রেসে ভাষণ দেয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি ১৩ জুন হবে না। কারণ, দিনটি ইসরায়েলের সরকারি ছুটির দিনের সঙ্গে মিলে গেছে।

উল্লেখ্য, পঞ্চবোল নিউজ এবং পলিটিকো নেতানিয়াহুর ১৩ তারিখে ভাষণ দেওয়ার খবর প্রচার করেছিল। এদিকে গাজায় ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের কারণে তীব্র চাপের মুখে থাকা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধে তিন স্তরের যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাতে ইসরায়েলকে সম্মত করানোর বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে।

বাইডেনের শুক্রবার (৩১ মে) উপস্থাপিত এই পরিকল্পনায় যুদ্ধ বন্ধ, সকল জিম্মির মুক্তি এবং হামাসকে ক্ষমতায় না রেখে বিধ্বস্ত গাজার পুনর্গঠনে নেতৃত্ব দেওয়ার বিষয় রয়েছে।

কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে জোর দিয়ে বলা হয়েছে, হামাসের সামরিক ও শাসন করার সক্ষমতা ধ্বংসসহ ইসরায়েলের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, হাউস ও সিনেটের চার দলের নেতা গত সপ্তাহে এক চিঠিতে কংগ্রেসের যৌথ সভায় নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানায়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিেনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়।

এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে, যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের এ হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit