বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত রাবি চিকিৎসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদ যৌন হয়রানির দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। 

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য তথ্যটি নিশ্চিত করে বলেন, যৌন হয়রানির অভিযোগে ডা. রাজুর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা)।

এ ঘটনায় ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েকদফা আন্দোলন হয়। পূর্বেও তার কাছে এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

ফলে গত বছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল। গত জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু।

এদিকে, তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডা. রাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। 

প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit