শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ভোট গণনার তিন ঘণ্টায় এগিয়ে বিজেপি জোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার শুরু হয়েছে ১৮তম লোকসভার ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে বিকেলে ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

ভোট গণনার প্রথম তিন ঘণ্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১২টা) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮টি আসনে। অন্য দল এগিয়ে ১৯ আসনে।

৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

এবার ৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit