সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ভারতে লোকসভা নির্বাচন: ভোট গণনার প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়। এরপর একে একে খুলতে শুরু করবে ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন’ সংক্ষেপে ইভিএম। এদিকে ভোট গণনা শুরুর প্রথম ঘণ্টায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেটে বলছে, ভোট গণনা শুরু হয়েছে সকাল আটটায়। প্রথম ঘণ্টার প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৭৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৮৪টি আসনে।

এদিকে ভোট গণনা শুরুর পর নিজের আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন দেশটির নরেন্দ্র মোদি। বারাণসী লোকসভা আসনে এগিয়ে রয়েছেন তিনি। এছাড়া অমিত শাহ, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবও তাদের নিজ নিজ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, ভারতে ছয় সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচনের পর মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়। ভোট নেওয়া হয়েছে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে, যার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit