শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৩ মেম্বারসহ গ্রেফতার-৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৭ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা হত্যা মামলার এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ তিনজন স্থানীয় ইউপি মেম্বার রয়েছে।  গ্রেপ্তারকৃত আসামীরা হলো, বড়থলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ডের মেম্বার সত্য চন্দ্র ত্রিপুরা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার ওয়াইভার ত্রিপুরা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মেম্বার সাধু চন্দ্র ত্রিপুরা ও আ:লীগের সদস্য সুজন ত্রিপুরা। গ্রেফতারকৃতরা যথাক্রমে ৭নং, ৪নং, ৬নং ও ৮নং এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার মধ্যরাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের আবাসিক হোটেল শুকতারা বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়েছে।গত ২১ মে ২০২৪ রাত আনুমানিক ১১:৩০ টায় বড়থলি পাড়া গ্রামে নিহত আতোমং মারমার স্ত্রীর ভাই চিংহ্লা অং মারমার (৫০) মাচাং ঘরে ভাত খাওয়ার সময় সশস্ত্র হামলা চালিয়ে আতোমং মারমাকে গুলি করে পাহাড়ি সন্ত্রাসীরা। গুরুত্বর আহত আতোমংকে উদ্ধার করে প্রথমে বান্দরবানের রুমায় পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত চেয়ারম্যানের শরীর থেকে চারটি গুলি বের করে চিকিৎসকরা। এরপর থেকে তিনি সেখানে লাইফ-সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হয়ে গত ৩০ মে, রাত ১১:৩৮ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন চেয়ারম্যান আতোমং মারমা।
এই ঘটনায় ৩১ মে, রাত ৮ টার দিকে নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যসিংমং মারমা (৬১) বাদী হয়ে বিলাইছড়ি থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে দন্ডবিধি ৩০২/৩৪ পেনাল কোডে হত্যা মামলা দায়ের করেন। বিলাইছড়ি থানায় দায়েরকৃত মামলা নং-০১, তাং-৩১/৫/২০২৪ইং।  রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম জানিয়েছেন, বিলাইছড়িতে দায়েরকৃত মামলায় আসামীদের গ্রেফতারে বিভিন্নভাবে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় আসামীদের কয়েকজন রাঙামাটি শহরে অবস্থান করছে এমন খবর সোর্সের মাধ্যমে অবহিত হন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার)। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশনায় আমি ও কোতয়ালী থানা পুলিশ ও ওসি ডিবির নেতৃত্বে শহরের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করি। সোমবার ভোররাতে রিজার্ভ বাজারের শুকতারা আবাসিক হোটেল থেকে এজাহারনামীয় চার আসামীকে গ্রেফতার করি। আসামীদের বিলাইছড়ি থানার মাধ্যমে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও প্রতিবেদক জানিয়েছেন সদর সার্কেল অফিসার জাহেদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit