শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

দৌলতপুরে নাসির ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৭৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধ নাসির ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকোর শত শত কর্মহীন বেকার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মিলি আক্তার, কুলসুম খাতুন সহ অনেকে। এসময় তারা কান্নাজড়িত কন্ঠে বন্ধ ফ্যাক্টরি দ্রুত চালু করার দাবি জানান। উল্লেখ্য, নাসির গ্রুপ অব ইন্ডস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও মালিক নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার পর তাঁর দুই স্ত্রী ও সন্তানদের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়।

এর ফলে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী । এদিকে দীর্ঘ ৫ মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় কর্মহীন ও বেকার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। আগামী ঈদে ছেলে সন্তানদের মুখে কি তুলে দিবে তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit