বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানকে ঘিরে বড় সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল একটি দেশ মৌসুমের প্রথম রিয়াল-বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর

চৌগাছায় চিরকুট লিখে নারীর আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাতে ও কাগজে চিরকুট লিখে নুরী বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় রশিদিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার স্বরুপদহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি টেঙ্গুরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। শহিদুল ইসলাম পেশায় এক জন দোকান কর্মচারী। তিনি চৌগাছা বাজারের একটি দোকানে শ্রমিকের কাজ করেন।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, নুরী বেগম (৩৫), টেঙ্গুরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। ১০বছর পূর্বে তাদের বিবাহ হয়। কিন্তু তাদের সংসারে কোন সন্তান ছিল না। এ কারণে নুরী পার্শ্ববর্তী হাজরাখানা গ্রামের পশু চিকিৎসক আসাদ হোসেনের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসাদ নুরী বেগমকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে। পরবর্তীতে নুরীর পূর্বের স্বামী শহিদুল ইসলামকে ডিভোর্স দেয়। কিন্তু শহিদুল ইসলাম ডিভোর্সে স্বাক্ষর না করে ফেরত পাঠিয়ে দেয়।

পরে ৩০ মে এ খবর পেয়ে নুরী বেগমের পিতা-মাতা তাকে আসাদের বাড়ী হাজরাখানা থেকে জোরপূর্বক নিয়ে এসে তার পূর্বের স্বামী শহিদুল ইসলাম বাড়ি টেঙ্গুরপুর গ্রামে রেখে যাই। এতে নুরী বেগম ক্ষিপ্তহয়ে যায়। পরবর্তীতে শনিবার সকালে তার স্বামী শহিদুল ইসলাম বাজারে দোকানে চলে যায়। এ সময় নুরী বেগম তাদের বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে স্থনীয় লোকজন বুঝতে পেরে ঘরের দরজা খুলে নুরী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছে। শনিবার বিকেল ৫ টায় এ রির্পোট লেখা পর্যন্ত নুরীর মৃতদেহ তার স্বামীর বসত বাড়িতে ছিলো। এলাকাবাসী জানান পরকীয়া প্রেমের জেরেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচেছ। চৌগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শনে যান। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি পুলিশ ঘটনা স্থলে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit