মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সাকিবের যে জিনিসটি ভালো লাগে তানজিমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শুরু হচ্ছে আগামী ২ জুন ২০২৪। জাতীয় দলের ক্রিকেটারদের এই সিরিজ গল্পগুলো পোস্ট করা হচ্ছে বিসিবির ফেসবুক পেজে। এর আগে যারা গল্প শুনিয়েছেন, তাদের মধ্যে— জাকের আলী, রিশাদ হোসেন, তানজিদ হাসান ও নাজমুল হোসেনরা। এবার গল্প শোনাবেন তানজিম হাসান। বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন, ব্যক্তিগত প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া পেসার তানজিম হাসান ভিডিওবার্তার মাধ্যমে গল্প শোনালেন। নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে বিসিবি। গল্পের শিরোনামও চমৎকার ‘দ্য গ্রিন রেড স্টোরি।’জাতীয় দলের জার্সি থেকেই যে শিরোনাম করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তানজিম এই জার্সি প্রথম গায়ে চাপিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে। সব মিলিয়ে এর মধ্যে ৭টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তানজিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকায় স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন তিনি। বাংলাদেশ দলকে নিয়েও আশার কথা বলেছেন তানজিম।

সিরিজ হারলেও বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে তানজিমের কণ্ঠে ঝরল আত্মবিশ্বাস— দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী আছে। বন্ধনও খুব শক্তিশালী। আমরা চাইলে যে কোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে ওই দিন সেরাটা দিতে পারে, তাহলে কোনো দলই আমাদের সামনে ব্যাপার না। আমরা যে কোনো দলকে হারানোর মতো দক্ষতা রাখি।’টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তানজিম বলেছেন, ‘বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চকর। এটা সবারই লক্ষ্য। আশা থাকে যে বিশ্বকাপে খেলব, ওখানে খেলে যেন দেশকে কিছু দিতে পারি। আমারও একই লক্ষ্য থাকবে। যদি সুযোগ পাই, আমার পারফরম্যান্সে যেন দল বিজয় লাভ করে।’

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে তার সতীর্থও ছিলেন হৃদয়। সেই তাওহিদ হৃদয়কে নিয়ে তানজিম বলেন, ‘তাওহিদ হৃদয় আমার পছন্দের ব্যাটসম্যান। তার ব্যাটিং খুবই উপভোগ করি। তার হিটিং আমার খুবই ভালো লাগে। নেটে বল করতেও ভালো লাগে। তার এবং আমার মধ্যে সব সময় একটা চ্যালেঞ্জ কাজ করে। আমি সব সময় তাকে বলি, আমাকে ছয় মারেন! ছয় মারেন! তো, আমি সব সময় তাকে চ্যালেঞ্জ দিই, সে-ও মজা পায় চ্যালেঞ্জ নিয়ে।’

সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তানজিম, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করব। সব সময় ভালো লাগে যে তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যে কোনো পরিস্থিতিকে খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি চার প্রতিদ্বন্দ্বী—দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit