সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব হেলিকপ্টার থেকে দেখলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব হেলিকপ্টার থেকে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার সময় হেলিকপ্টার থেকে এসব এলাকার পরিস্থিতি দেখেন শেখ হাসিনা। 

এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ধীরগতিতে অল্প উচ্চতা দিয়ে চক্কর দেয়।

ঢাকা থেকে প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করেন।

পরে বরিশাল বিভাগের বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন সরকারপ্রধান।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit