বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

এবার স্থায়ী জামিনের আবেদন করলেন কেজরিওয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার স্থায়ী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

সুপ্রিম কোর্টের আদেশে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরিওয়ালের আইনজীবী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বৃহস্পতিবার (৩০ মে) ওই আবেদন করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। বৃহস্পতিবার বিকেলেই ওই আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন আবগারিনীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত কেজরিওয়াল।

কিন্তু, দ্রুত শুনানির আবেদন খারিজ করে গত মঙ্গলবার সেই মামলা পাঠানো হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তিনিই ঠিক করবেন, কবে কেজরিওয়ালের আবেদনের শুনানি হবে।

এর মধ্যেই স্থায়ী জামিন চেয়ে নিম্ন আদালতে গেলেন আপ প্রধান। উল্লেখ্য, দিল্লির আবগারিনীতি সংক্রান্ত মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটের প্রচারণার সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।

অন্তর্বর্তী জামিনের শর্ত ছিল যে, আগামী ২ জুন তিহাড় কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit