বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

রাফায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা দিয়ে হামলা চালায় ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২৬ মে) গাজার রাফার একটি শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ২৩ শিশু এবং নারী ও বয়োবৃদ্ধসহ কমপক্ষে ৪৫ জন নিহত হন, আর আহত হন ২০০ জনের বেশি।

ওই শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন। এছাড়া ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরকও বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখেন। এতে দেখা যায়, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবিইউ-৩৯ বোমা ব্যবহার করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
 
সিএনএনের হাতে আসা ভিডিওগুলোতে দেখা যায়, রাফায় তাঁবু দিয়ে তৈরি শরণার্থীশিবিরে বড় একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই হামলা থেকে নিজেদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করছেন অনেক নারী-পুরুষ ও শিশু। আর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকারীরা।
 
আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, ওই হামলায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহও দেখা গেছে।
 
বিস্ফোরক অস্ত্রবিশেষজ্ঞ ক্রিস কব-স্মিথ মঙ্গলবার (২৮ মে) সিএনএনকে বলেন,যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং জিবিইউ-৩৯ বোমা তৈরি করে। কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার জন্য এ বোমা ব্যবহার করা হয়। এতে আশপাশের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়।তবে তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যেকোনো বোমার ব্যবহারে এমনকি এই আকারের হলেও সব সময়ই বড় ধরনের ঝুঁকি থাকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য ট্রেভর বল রাফায় ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে জিবিইউ-৩৯ বলে শনাক্ত করেন। তিনি বলেন, এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমী

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit