বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

শুধু গাজা নয়, সমগ্র মানবতার জন্য হুমকি ইসরাইল: এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল কেবল গাজার জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য হুমকি। গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইয়েনি শাফাক জানিয়েছে, বুধবার তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তুর্কি গণমাধ্যমটি জানিয়েছে, এরদোগান বলেছেন, ইসরাইল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন না মানবে এবং আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তুর্কি নেতা।

খবরে বলা হয়েছে, এ সময় গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে ইসলামি বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে গাজায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের পাশাপাশি মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন এরদোগান।

তিনি বলেন, এমনকি নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না জাতিসংঘ। তাহলে আপনি কী ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে। প্রসঙ্গত, মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিমের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। শুধু তাই নয়, গত কয়েক দিনে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েকটি ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। উদ্বাস্তু ফিলিস্তিনিদের ওপর চালানো হামলা নিয়ে বিশ্বব্যাপী ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা চলছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের বিরুদ্ধে শুধু নিন্দা বা সমালোচনাই করা হচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি।

এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের নেতাদের বিষয়ে এমন সমালোচনা করলেন তুর্কি প্রেসিডেন্ট। ইসরাইলের হামলার ঘটনায় একক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও সমালোচনা করে তিনি বলেন, ইসলামি বিশ্বের কাছে আমার কিছু কথা বলার আছে, আপনারা একটি সাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কীসের অপেক্ষা করছেন?মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের এই প্রেসিডেন্ট প্রায়ই ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর সমালোচনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit