বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

পশ্চিম তীরে গাড়ি চাপা দিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে দুই ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এর আগে বুধবার (২৯ মে) নাবলুসের বাইরে একটি ইসরায়েলি বসতির কাছে ওই গাড়ি হামলার কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী।

পরে জানানো হয়, ওই হামলায় এলিয়া হিলেল এবং ডিয়েগো শভিশা হারসাজ নামের দুই সেনা নিহত হয়েছে। উভয়কেই কেফির ব্রিগেডের সদস্য হিসাবে শনাক্ত করা হয়েছে।

ইসরায়েলের মিডিয়া জানিয়েছে, ওই হামলার জন্য দায়ী অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

উল্লেখ্য, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পটভূমিতে পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৬,১৭১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনা বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে অন্তত ৫১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের এএফপির সমীক্ষা অনুসারে, বুধবারের গাড়ি হামলায় ২ জনসহ এ সময়ে পশ্চিম তীরে কমপক্ষে ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit