সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে নিরাপত্তা বাড়ল নিউইয়র্কে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াজগতের বড় ম্যাচগুলোতে হামলার হুমকির ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার এমন কিছু সাক্ষী হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট। ব্যতিক্রম ঘটলো না সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আগামী ২ জুন (বাংলাদেশ সময়) থেকে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি। সেখানে গ্রুপপর্বেই আগামী ৯ জুন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের হামলার হুমকি মাথায় রেখে এবার নিউইয়র্কে বাড়ানো হলো নিরাপত্তা। 

ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামেই আগামী ১ জুন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাঁদের পাওয়া খবর অনুযায়ী, ‘এই মুহূর্তে জননিরাপত্তা নিয়ে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’ 

হোচুল বলেন, ‘আইনের প্রয়োগ, নজরদারি বাড়ানো এবং যাচাই-বাছাই বিবেচনায় নিউইয়র্ক পুলিশকে জানানো হয়েছে নিরাপত্তা বাড়াতে।। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে ক্রিকইনফোর সূত্রমতে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো প্রমাণ এখনো পায়নি, যা দেখে হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। তবে নিউইয়র্ক ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit