শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে আবারও সরব হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের আগেই বোর্ডের কার্যক্রম নিয়ে তার বিভিন্ন বক্তব্য নজরে এসেছিল।

রোববার সংসদ অধিবেশনেও তার বক্তব্যের বড় একটি অংশজুড়ে ছিল ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড। প্রশ্নোত্তর-পর্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ক্রিকেট বোর্ডের বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিসিবির অতীত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং একাধিক অভিযোগ তুলে ধরেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ ও জনবল ব্যবহার করে অতীতে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে, যার মাধ্যমে ভোটের অধিকার হরণে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বোর্ডের ভেতরে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন আমিনুল। প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব খতিয়ে দেখার বিষয় সামনে এসেছে। আমরা দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানাব, এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা আমাদের জানানো হোক এবং জাতির সামনে উপস্থাপন করা হোক।’

তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে দলীয়করণ ও অতিরিক্ত রাজনীতিকরণের কারণে ক্রীড়াঙ্গনে স্থবিরতা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা কাজ করছি।’তিনি আরও জানান, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের অক্টোবরে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে ১৫ কর্মদিবসের মধ্যে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকজন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/রাত ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit