বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

আজ প্রয়াত সাংবাদিক চৌগাছার কৃতি সন্তান আতিউর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী

এম এ রহিম  চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২৮ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর) : আজ যশোরের চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বারের সাবেক চেয়ারম্যান, প্রবীন সাংবাদিক এ জনপদের কৃতিসন্তান মরহুম আতিউর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার (৩০ মে) এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতেসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু। 
স্বনামধন্য প্রবীন সাংবাদিক মরহুম আতিউর রহমান দি ডেইলি স্টার ও দি ডেইলি অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় প্রায় চার দশক ধরে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে মানুষের কল্যানের পথে নিজেকে যুক্ত করেন। নির্মোহ এই মানুষটি এলাকার দৃষ্টান্তও বটে। এ মানুষটি গণমাধ্যম ও সাংবাদিকতার বিকাশে এক অনন্য প্রতীক ছিলেন। ইংরেজীতে বিশেষ দক্ষতা ও এলাকায় বিশেষ খ্যাতি থাকলেও খুবই সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। সাধারণ মানুষের সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক।
১৯৩৬ সালের ২৩শে অক্টোবর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ৩০শে মে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit