শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির একাধিক রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক রেকর্ডের মালিক ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলির সামনে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ১১৪১ রান করেছেন বিরাট কোহলি। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪টি ফিফটি হাঁকিয়েছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার কীর্তিও গড়েছেন বিরাট কোহলি।

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি করেছেন ৩১৯ রান। শুধু তাই নয়! বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি দুটি (২০১৪ ও ২০১৬ সালে) টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit