বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ে অভিজ্ঞদের অবনতি!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক :  যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞদের। তবে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনের মতো তরুণদের। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ২ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সাপ্তাহিক হালনাগাদ।

সবচেয়ে বেশি উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। বোলিং র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫২তম স্থানে। পাঁচ ধাপ পিছিয়ে লিটনের স্থান ৪০ নম্বরে। সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে আউট হয়েছিলেন লিটন। দ্বিতীয়টিতে বাদ পড়ার পড় তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরলেও ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে। ৪৪তম স্থানে আছে অধিনায়ক শান্ত। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা দুটি ইনিংসে বাঁহাতি ব্যাটার শান্তর স্কোর ছিল যথাক্রমে ৩ ও ৩৬।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit