বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

এমপি আজিম খুন: শাহীনকে দেশে ফেরানোর বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় এ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা করা দরকার, সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। 

বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ‘ডাটাবেস অ্যান্ড অ্যানালিসিস অব রোড ক্রাশ (ডিআরসি) সফটওয়্যার’ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, এমপি আনারের মৃতদেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে। ডিএমপি কমিশনার বলেন, এমপি আনারকে কী কারণে হত্যা করা হয়েছে, হত্যার মোটিভ কী? এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ভারতীয় পুলিশ কেউই জানতে পারেনি। এটার যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেফতার করা যায়নি।

তাই হত্যার কারণ এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেফতার করলেই শুধু এই হত্যার মোটিভ জানা যাবে।  যেহেতু আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য ছিলেন, সুতরাং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও আমেরিকার সঙ্গে আমাদের সেই ধরনের চুক্তি নেই। তাই অন্য যেকোনো মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে।

এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানো হবে কি না- জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, আপনারা জানেন এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ভারতে যেহেতু ঘটনা ঘটেছে, সেখানেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে- তা আসলেই এমপি আনারের কি না, ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit