বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরে শহরে বসল ২৬০টি সিসিটিভি ক্যামেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৯ মে) দুপুরে নিজ কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মাসুদ আলম। জননিরাপত্তায় ৭০ লাখ টাকা ব্যয়ে এই ক্যামেরা বসানোতে খুশি সাধারণ মানুষ। কমবে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড আশা জেলা পুলিশের। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আচমত আলী খান টোল প্লাজা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর গোলচত্বর পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে এই সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ থাকবে।

যা সরাসরি জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হবে।এ সময় পুলিশ সুপার জানান, শহরের প্রতিনিয়ত বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। অপরাধীদের সনাক্ত করতে পুলিশকে অনেক সময় হিমশিম খেতে হয়। এই অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। এতে অপরাধ কমে আসবে। পাশাপাশি যেকোন ঘটনায় দ্রুত আসামি সনাক্ত সম্ভব হবে বলে প্রত্যাশা।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ক্যামেরা স্থাপনে অর্থ দিয়ে সহায়তা করেন মাদারীপুর চেম্বার অব ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী, ঠিকাদারসহ রাজনৈতিক ব্যক্তিরা।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit