সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মানসিক রোগে ভুগছেন ফাহাদ ফাসিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ফাহাদ ফাসিল। বিভিন্ন ধাচের চরিত্রে নিজেকে সুনিপুণভাবে তুলে ধরার জন্য সুখ্যাতি রয়েছে এই তারকার। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন।

ক্যারিয়ারের এমন সুসময়ে এই তারকাকে ভুগতে হচ্ছে ব্যক্তিগত সমস্যায়! অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি রোগে আক্রান্ত হয়েছেন ফাহাদ ফাসিল। সম্প্রতি কেরালার কোথামঙ্গলামে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা জানান তিনি।

অভিনেতা ফাহাদ ফাসিল


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক। সেখানেই এই রোগের প্রতিকারের উপায় জানতে চেয়েছিলেন তিনি। চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। কখনও আবার ওষুধের প্রয়োজন পড়তে পারে।

এডিএইচডি এটি এক ধরনের মানসিক রোগ। সাধারণ শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। কিংবা সর্বত্র সবার মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়।

অভিনেতা ফাহাদ ফাসিল


দক্ষিণী পরিচালক ফজিলের ছেলে ফাহাদ। প্রথম সিনেমা মুক্তির পরই আমেরিকা চলে গিয়েছিলেন পড়াশোনা শেষ করতে। সেখান থেকে ফিরে এসে মালয়ালম সিনেমায় দ্বিতীয় ইনিংস শুরু করে তুমুল সাফল্য পান তিনি। ফাহাদ মালয়ালাম সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও বটে।

তথ্যসূত্র : পিঙ্কভিলা

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit