শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঘূর্ণিঝড় রিমাল: বরিশালে ৯৩ হাজারের বেশি পুকুর-দিঘী-ঘের ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ :  ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশাল বিভাগের ছয় জেলায় ৯ হাজার ৮ হেক্টর পরিমাণ জায়গার ৯৩ হাজার ৮৮২ পুকুর, দিঘী ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২২ হেক্টর আয়তনের ১২০টি কাঁকড়া, কুচিয়া খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খামার, পুকুর, দিঘী ও ঘেরের ক্ষতির কারণে বিভাগজুড়ে দেড়শ কোটি টাকার অধিকমূল্যের ৭ হাজার ৯২ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। এছাড়া ১৫৯ মেট্রিকটন চিংড়ি, প্রায় ৭ কোটি পোনা ও ৬৯ মেট্রিকটন কাঁকড়া, কুচিয়ার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কোনো জেলে নিহত হননি। তবে ৩১ জন জেলে আহত হয়েছেন বলে খবর পেয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সাড়ে ৩ কোটি টাকার অধিক মূল্যের ১ হাজার ১৯টি নৌযান (নৌকা/ট্রলার/জলযান) ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে প্রায় আড়াই কোটি টাকা মূল্যে ৮৯৪টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit