বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা? এ নিয়ে মূল কথা হচ্ছে- কী উদ্দেশ্যে কোরবানি দেয়া হচ্ছে? গোশত খাওয়ার জন্য নাকি মহান আল্লাহর বিধান পালনের জন্য? কোরবানির সঙ্গে ঐতিহাসিক হৃদয়বিদারক ঘটনা জড়িয়ে আছে। তাই শুধু গোশত খাওয়াই যেন কোরবানির মূল লক্ষ্য না হয়। বরং কোরবানির যে শিক্ষা তা হৃদয়ে ধারণ করে কোরবানি দেয়া উচিত।

ইসলামি শরিয়তে ওজন করে পশু কিনে কোরবানি দিলে নাজায়েজ বলা হয়নি। এ প্রসঙ্গে ফুকাহায়ে কেরাম বলেন, যদি পছন্দের গরু বা অন্য পশু আলোচনাসাপেক্ষে কেজিপ্রতি মূল্য নির্ধারণের ভিত্তিতে উভয়ে সম্মত হয়ে বেচা-কেনার চুক্তি সম্পন্ন করে,  এ বেচাকেনা বৈধ বলে বিবেচিত হবে। আর যখন এ বেচা-কেনা বৈধ, তখন এ পদ্ধতিতে ক্রয় করা পশু কোরবানিও জায়েজ। (ফতোয়ায়ে উসমানি: খণ্ড-৩, পৃ-৯৯ এর টিকা দ্রষ্টব্য, আহসানুল ফতোয়া: খণ্ড-৬, পৃষ্ঠা-৪৯৭) 
 
উপরন্তু এ পদ্ধতিতে ক্রেতা-বিক্রেতার ধোঁকাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না। এ ছাড়া আলোচ্য পদ্ধতিটি পশুর মূল্য নির্ধারণের একটি প্রক্রিয়া মাত্র। আগেকার সময়ে বেচাকেনার এই নিয়মের কথা ভাবাও যেত না, কারণ এভাবে পশুর নিশ্চিত মূল্য স্পষ্ট হওয়ার সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে ওজন করে বেচাকেনার এই পদ্ধতিতে চুক্তির মজলিসেই যখন সঠিক পরিমাপ বের করা হয়, তখন তার পুরো মূল্যও উভয়পক্ষের জানা হয়ে যায়। 
 
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না (অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই) সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’ (মুসনাদে আহমদ ২/৩২১)

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit