বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিশ্বকাপে ভেঙে যেতে পারে মাহেলা কোহলি ভিলিয়ার্সের রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের এবারের আসরে বেশ কিছু রেকর্ড হবে এটা নিশ্চিত। তবে ভেঙে যেতে পারে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড।

টি-টোয়েন্টিতে রেকর্ড ১১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। আর মাত্র ৯টি চার মারলেই লংকান সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাবেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি ১০৩টি চার মেরে রেকর্ড ভাঙার পথেই আছেন। টি-টোয়েন্টিতে ৯১ ও ৮৬টি চার মেরে বিরাট কোহলির ঠিক পরেই সতীর্থ রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি ২০টি দল অংশ নিচ্ছে। দল যেহেতু ৪টি বেড়েছে ম্যাচের সংখ্যাও বাড়বে। সেই হিসেবে ক্রিকেটাররা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। ম্যাচ বেশি খেলতে পারলে রানও বেশি করার সুযোগ থাকছে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এক আসরে রেকর্ড সর্বোচ্চ ৩১৯ রান করেছিলেন। এবার হয়তো কোহলির সেই রেকর্ড ভেঙে যেতে পারে। 

সবচেয়ে বেশি ক্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের নজিরও ভেঙে যেতে পারে এবারের আসরে। ২৩টি ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স সবার উপরে আছেন। ১৯টি ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপ্টিল। আর মাত্র ৩টি ক্যাচ নিলেই প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাবেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তিনি ইতোমধ্যে বিশ্বকাপে ২১টি ক্যাচ ধরেছেন। সমান ক্যাচ ধরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১৬টি ক্যাচ ধরেছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit