রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

লালমনিরহাটে গণধর্ষনের শিকার এক নারী, প্রধান ধর্ষক গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগে কাজল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী হাতীবান্ধা থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। বুধবার (২৯ মে) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মঙ্গলবার রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত কাজল ইসলাম পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে এবং অভিযুক্ত অন্য দুইজন হলেন, পাটগ্রাম উপজেলার মিঠু ইসলাম (৩২) ও হাতীবান্ধা উপজেলার আল আমিন (৩০)। সূত্রমতে, দীর্ঘদিন ধরে ওই নারীর সাথে কাজলের মুঠোফোনে কথা হতো। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর কাজল ওই নারীকে বিয়ের প্রস্তাব দিলে ওই নারী কাজলকে বিয়ে করতে নিজ বাড়ি থেকে পাটগ্রামে চলে আসে। অতঃপর ওই নারীকে কাজল হাতীবান্ধায় তার বোনজামাই এর বাসায় নিয়ে যায়। ঘটনার দিন কাজল ও তার দুই বোন জামাই একত্রে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। ধর্ষণের পর ওই নারী অসুস্থ হলে তাকে জোরপূর্বক অপরিচিত একটি অটোরিকশায় তুলে দেয় অভিযুক্ত কাজল।

এরপর ভুক্তভোগী ওই নারী তার খালাতো বোনকে সাথে নিয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, ‘ভুক্তভোগী ওই নারী তিনজনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার অভিযোগ ূায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত কাজল ইসলামকে ওই রাতেই গ্রেফতার করি। এরপর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit