বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

লা লিগার মৌসুমসেরা জুড বেলিংহাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩-২৪ মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আসেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ডর্টমুন্ডে দারুণ ছন্দে থাকা ২০ বছর বয়সী এই তরুণ মাদ্রিদে এসেও নিজের ফর্মটা ধরে রাখতে পারবেন কিনা এ বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন। তবে মৌসুমের শুরু থেকেই রিয়ালের জার্সি গায়ে তিনি দেখিয়ে গিয়েছেন নিজের ঝলক। অবশেষে লা লিগার মৌসুমসেরা ফুটবলারের খেতাব জিতলেন তিনি।

গতকাল মঙ্গলবার লা লিগা থেকে প্রকাশিত হয়েছে সদ্য শেষ হওয়া মৌসুমের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার পাওয়া ফুটবলারদের নাম। যেখানে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বেলিংহাম। এতে অভিষেক মৌসুমেই তিনি করলেন বাজিমাত। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৪১টি ম্যাচে মাঠে নেমেছেন এই ইংলিশ মিডফিল্ডার। যেখানে গোল করেছেন মোট ২৩টি। লিগে ২৮ ম্যাচে মাঠে নেমে ১৯ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit