বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

গম্ভীরই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী কোচ?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়, এ কথা বেশ কয়েকদিন আগেই জানিয়ে রেখেছে বিসিসিআই এবং দ্রাবিড় নিজেও। ক্রিকেটবিশ্বে এবং ভারত দলের সমর্থকদের প্রধান আকর্ষণ এখন ভারতের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে। যদিও এ নিয়ে হচ্ছে নানা জল্পনা-কল্পনাও। কারণ কোচের পদে একাধিক নাম জমা পড়লেও কারও নামই নিশ্চিত করে বলা হয়নি।

তবে এত নামের ভিড়েও যে নামটি আলাদা করে সবার নজরে আছে, সেটি হলো গৌতম গম্ভীর। সদ্য শেষ হওয়া আইপিএলের ১৭তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে নিতে যিনি পালন করেছেন অনবদ্য ভূমিকা। তার কোচিং এবং মেন্টরশিপেই এই সাফল্যে পৌঁছেছে কলকাতা।

ভারতের বেশিরভাগ গণমাধ্যমের তথ্যমতে, পরবর্তী কোচ হিসেবে গম্ভীরকেই চায় বিসিসিআই। সম্প্রতি কলকাতাকে শিরোপা জেতানো ছাড়াও এর আগে ভারত দলে ক্রিকেটার হিসেবে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ এর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি।

খেলোয়াড় ও মেন্টর হিসেবে অভিজ্ঞতা এবং যোগ্যতা বিচার করলে উপরের দিকেই থাকবে গম্ভীরের নাম। তাই তো বিসিসিআই সচিব জয় শাহও যে গম্ভীরকেই ভারতের কোচ হিসেবে চান এ বিষয়েও শোনা যাচ্ছে গুঞ্জন। আইপিএলের ফাইনাল শেষে মাঠের পাশে জয় শাহ ও গম্ভীরের দীর্ঘক্ষণ আলাপচারিতা যেন জন্ম দিয়েছে নতুন সম্ভাবনার। তাই ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের আগমণ এখন শুধু সময়ের অপেক্ষা বলেই ধরে নিচ্ছেই বেশিরভাগ সমর্থক।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit