বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হবে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : এখন থেকে বিনামুল্যে যশোরের মনিরামপুরে পরিবার কল্যাণ কেন্দ্র সমুহে সার্বক্ষনিক স্বাভাবিক(অস্ত্রোপচার ছাড়াই) প্রসব সেবা(ডেলিভারী) প্রদান করা হবে। আর এ জন্য প্রস্তুত করা হয়েছে উপজেলার ১৭ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দিন-রাত ২৪ ঘন্টা এ সেবা পাবেন গর্ভবতী মায়েরা। ফলে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের উদ্যোগে সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার(এমসিএইচ)ডা.সাদিয়া রায়হান সিমা।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা খুলনা বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল আলম।

আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক(এমসিএইচ) ডা.জিনাত সুলতানা, যশোরের সহকারি পরিচালক(সিসি)ডা.চন্দ্র শেখর কুন্ড, সহকারি পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.তন্ময় বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান,মেম্বর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী সমন্বয়ে অন্তত: ২৫০ জন প্রশিক্ষনার্থী কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথি পরিবার পরিকল্পনা খুলনা বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের যেমন সজাগ থাকতে হবে, তেমনি জনপ্রতিনিধিসহ সকলকে এ ব্যাপারে সহযোগীতার হাত প্রসারিত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit