শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ভারপ্রাপ্ত-মেয়র মখলিছুর রহমান কামরানকে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১, বর্তমান ভারপ্রাপ্ত-মেয়র আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কামরান বলেন, আমি যেন সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে আমানত রক্ষা ও দায়িত্ব পালন করতে পারার জন্য দোয়া চেয়েছেন, গতকাল রাতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দোয়া চান তিনি।

নাগরিক ও ব্যবসায়ীদের সচেতনতা প্রয়োজন এবং সবার আন্তরিক সহায়তা, সমবেত প্রয়াস ও প্রচেষ্টা প্রয়োজন। কাজেই আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেন মানুষের সেবা করে যেতে পারি, পাশাপশি যেন আমি আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। তিনি আরোও বলেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির আমাকে যে সম্মান দিয়েছে আমি তা কোন দিন ভুলবনা, তাদের বলিষ্ঠ নেতৃত্ব, সৃজনশীল কর্মদক্ষতা ও ব্যবসায়ীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এ বাজার ও সমিতিকে এগিয়ে নিবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বৃহত্তর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুমের পরিচালনায়,

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো.বাবলু খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সিটি ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, সিটি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: রেবেকা বেগম রেন, সিটি ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: ফাতেমা বেগম, এবং ৩৭ ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: ফাতেমা বেগম। অন্যান্য্যদের মাঝে বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম আহমদ শিবলী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসিত মহসিন, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সৈয়দুন নূর তালুকদার, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আল মদিনা জামে মসজিদ মদিনা মার্কেটের মুতাওয়াল্লি মোঃ খলিলুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজন।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবের আহমদ রুবেল, সমিতির সহ-সভাপতি বিপ্লব কুমার দেব, সমিতির সহ-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সমিতির কার্যকরী কমিটির সদস্য কাউসার আহমদ কাহার, মোহাম্মদ ওমর আলী, সিতু রঞ্জন দে, ব্যবসায়ী ী মোঃ মাসুক মিয়া, মোঃ আশিক মিয়া মাসুক, বলাই দত্ত, ডা. মন্টুদাস, মোহাম্মদ আলী আহমদ, বশির আহমদ, মোঃ বদরুল ইসলাম, মোহাম্মদ চুনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেইকুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক মো.ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান শুরুতে ফুল দিয়ে ভরন ও অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এবং সংবর্ধীত অতিথি কে উত্তোরীয় পরিয়ে দেন সমিতির সভাপতি মো.আব্দুস সাত্তার।

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit