মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

সিলেটে স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি : পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ জয়নাল আবেদিন বলেছেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি স্মার্ট কৃষি। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি ও কৃষককে সমানভাবে এগিয়ে নিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষকদেরকে স্মার্ট করে তোলতে হবে। তিনি সিলেটের কৃষি সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে সম্ভাবনা বেশি, সিলেটে চ্যালেঞ্জ বেশি সম্ভাবনাও বেশি।

সারাদেশের ন্যায় সিলেটের কৃষি ব্যবস্থার আধুনিকায়নে কৃষিকে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় আনতে হবে। তরুণ অফিসারদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে সম্মিলিত ভাবে এগিয়ে নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

তিনি সোমবার (২৭ মে) সিলেট জেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইনোভেশন টিম আয়োজিত স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি : পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালাায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, হবিগঞ্জের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী, মৌলভীবাজারের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ।

চুনারুঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সজীব হোসেনের সঞ্চালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডি এই হর্টিকালচার উইং (কন্দাল, সবজি ও মশলা) উপপরিচালক মোহাম্মদ সফিউজ্জামান। কর্মশালায় বিভাগের বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা কৃষি বিষয়ক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বিভিন্ন কর্মকর্তারা। কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার কৃষি অফিসার ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit