শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি- প্রদীপ চৌধুরী,সম্পাদক- দুলাল 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ২০ মে নিসচা কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন দেয়া হয়।এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা সামাজিক আন্দোলনের অন্যতম সংগঠক প্রদীপ চৌধুরীকে সভাপতি এবং দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস’র সম্পাদক মোঃ দুলাল হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া ২৭ সদস্য বিশিষ্ট নিসচা খাগড়াছড়ি জেলা কার্যকরী কমিটিতে সামাজিক সংগঠক,শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, পরিবেশকর্মী,ক্রীড়াবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী ও সম্পাদক মোঃ দুলাল হোসেন এক বার্তায় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  স্বনামধন্য  চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব এসএম আজাদকে খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

নিরাপদ সডক চাই খাগড়াছড়ি জেলা কমিটি  জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, যানবাহন মালিক,ড্রাইভার,শ্রমিক, যাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে দূর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের সচেতনতা তৈরীতে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কাজ করবে এবং খাগড়াছড়ি সকল উপজেলায় নিরাপদ সডক চাই উপজেলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করবেন। জেলা কার্যকরী কমিটির পাশাপাশি ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit