মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

আইপিএলের তিন হতভাগা ক্রিকেটার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৭তম আসরের ফাইনালে রোববার (২৭ মে) তার দল সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ত্রিপাঠি ২০১৭ সালে প্রথমবার আইপিএল ফাইনাল খেলেন রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে। সেবার ফাইনালে পুণে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় বার আইপিএল ফাইনাল খেলেন তিনি। সেবার চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপার লড়াইয়ে হেরে যায় রাইডার্সরা। দুই বছর পর আরও একবার ফাইনালের মঞ্চে ত্রিপাঠি। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না তার। ২০২৪ সালের ফাইনালেও ট্রফি ছোঁয়া থেকে তাকে বঞ্চিত করলো সাবেক দল কলকাতা।

রাহুল ত্রিপাঠি আইপিএলের একমাত্র ক্রিকেটার যিনি তিনটি আলাদা দলের হয়ে আইপিএল ফাইনাল খেলেছেন এবং তিন বারই শিরোপা বঞ্চিত হয়েছেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির অন্যতম হতভাগা বিরাট কোহলি। তিনি এক দলের হয়েই তিন বার ফাইনালে হেরেছেন। শুরু থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। ফ্র্যাঞ্চাইজিটি ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএলের ফাইনাল খেলেছিল। ২০০৯ সালে তারা শিরোপা খোয়ায় ডেকান চার্জার্সের কাছে। ২০১১ সালে চেন্নাই সুপার কিংস আর  ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাদের শিরোপা বঞ্চিত করে।

অন্যদিকে মোহিত শর্মা চেন্নাইয়ের হয়ে দুবার আর গুজরাট টাইটান্সের হয়ে একবার ফাইনাল খেলে শিরোপা বঞ্চিত হন। ২০১৩ ও ২০১৫ সালে মুম্বাইয়ের কাছে ফাইনাল হারে তার দল চেন্নাই। এরপর ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নেমে সাবেক দল চেন্নাইয়ে কাছে ফাইনাল হারেন মোহিত। এদিকে আইপিএলে সবচেয়ে সৌভাগ্যশালী ক্রিকেটারের তালিকায় সবার ওপরে আছেন রোহিত শর্মা। এখন পর্যন্ত ৬ বার ফাইনাল খেলে সবকটি জিতেছেন তিনি। এর মধ্যে অধিনায়ক হিসেবে ৫ বার ফাইনাল খেলে সব কটিতে মুম্বাইকে চ্যাম্পিয়নের স্বাদ দিয়েছেন। সৌভাগ্যশালীদের তালিকায় আছেন জসপ্রীত বুমরাহ, ক্রুণাল পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবও। তিন জনই ৩ বার ফাইনাল খেলে সব কটিতে শিরোপার স্বাদ পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit