শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঝালকাঠিতে নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থাতেও জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে নদী পার হচ্ছেন মানুষ।

ঝালকাঠি পুরাতন কলেজ, পৌরসভা, লঞ্চঘাট, রকেট ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, একের পর এক যাত্রীবোঝাই নৌকা ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। ঝুঁকি নিয়ে নৌকাগুলো চললেও যাত্রীদের গায়ে নেই লাইফ জ্যাকেট। এতে হঠাৎ বাতাস ও নদীতে ঢেউ উঠলে নৌকা ডুবে প্রাণহানির শঙ্কা রয়েছে।

 

ঘূর্ণিঝড় রিমাল, ঝালকাঠিতে নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই

কথা হয় স্থানীয় বৃদ্ধা সাহেরন বিবির সঙ্গে। তিনি আশ্রয়কেন্দ্রে যাবেন না বলে জানান। সাহেরন বিবি জাগো নিউজকে বলেন, নদীর পানি বাড়ছে। আমাদের ঘরের প্রায় কাছাকাছি চলে এসেছে। কিন্তু হাঁস-মুরগি, গরু-ছাগল, বাসার মালামাল রেখে কোথাও যাবো না। গতবারের বন্যায় আশ্রয়কেন্দ্রে গেছিলাম, তখন ঘরটি চুরি হয়ে যায়। এ কারণে এবার আশ্রয়কেন্দ্রে যাবো না। মরলে স্বামীর ঘরেই মরবো, কোথাও যাবো না।

ঝালকাঠি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, আশ্রয়কেন্দ্র, নিরাপত্তায় আইনশৃঙ্থলা বাহিনী প্রস্তুত রয়েছে। আশা করি জানমালের তেমন ক্ষতি হবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit