রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

ফরিদপুরে জেলা ছাত্রদল সভাপতির ফাঁসির দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ :  ফরিদপুর শহরের বায়তুল আমান বটতলা এলাকায় সবুজ মোল্লা নামে এক যুবক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আদনান হোসেন অনুর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ মে) বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে নিহতের স্বজনরা। আদনান হোসেন অনু বর্তমানে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ফরিদপুর শহরের বায়তুল আমান বটতলা এলাকায় ২০২২ সালের ৪ জুলাই সবুজ মোল্লা নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যামামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আদনান হোসেন। হত্যামামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আদনান হোসেন পলাতক থাকায় তাকে এতোদিন গ্রেপ্তার করা যায়নি।  

গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রবেশকালে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তিনদিন পর গতকাল রোববার (২৬ মে) নিহতের স্বজনরাসহ এলাকাবাসী আদনান হোসেন অনুর ফাঁসির দাবিতে মানববন্ধন করে।  

মানববন্ধনে শহরের বাইতুল আমানে আলোচিত ফারুক হত্যা, রুহুল হত্যা, মেহেদী হত্যা ও ঢাকায় ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় সৈয়দ আদনান হোসেন অনু জড়িত বলে দাবি করেন বক্তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, বায়তুল আমান এলাকায় নিহত সবুজ মোল্যার বাবা শহীদ মোল্লা, মা কুলসুম বেগম, খালা রেহেনা বেগম, প্রত্যয় আনোয়ার ও নাজমুল ইসলাম সুমনসহ অন্যান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, আদনান হোসেন অনুকে বায়তুল আমান এলাকার শীর্ষ সন্ত্রাসী। সবুজ হত্যায় তার ফাঁসি চাই। অন্যান্য আসামিরা জামিনে বেরিয়ে এসে এখন আমাদের পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে। এজন্য আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।  

অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit