সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

বিচারপতি আনোয়ার উল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২২ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হকের জানাজার নামাজ আজ ২৬ মে রোববার বাদ জোহর সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সুপ্রিম কোর্ট বার মসজিদের ইমাম মুফতি জাফর সিদ্দিকী।

জানাজার নামাজে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সদস্য এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি সহ কয়েকশ আইনজীবী, বিচারপতি, সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ আগে  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন,সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, পরিবারের পক্ষে আশিক ওবায়েদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব আনোয়ার উল হক আজ দিবাগত রাত ২:৫৫ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি  ওবায়দুল হাসান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit