বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার দুই

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে উথোইচিং মারমা(২৭) ও মংচেপ্রু মারমা (২৭) কে বিদেশী মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুত্রুবার (২৪ মে) রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে  মাটিরাঙ্গা থানাধীন  মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ব্যাঙমারাস্থ আর্য মার্গ বনবিহারের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে   আসামী উথোইচিং মারমা(২৭),ও মংচেপ্রু মারমা (২৭),এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১৮ বোতল বিভিন্ন প্রকার বিদেশি মদ উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী- উথোইচিং মারমা(২৭) পিতা  অথোয়াইঅং মারমা,মংচেপ্রু মারমা (২৭), পিতা-মংরাই মারমা,উভয় সাং-ওয়াছু ০১নং রাবার বাগান, ৬নং ওয়ার্ড,  মাটিরাঙ্গা সদর ইউপি, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit