মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বাংলাদেশ টাইগার্সের দলে চমক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষ হতেই জাতীয় দলের পাইপলাইন নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে হাই পারফরম্যান্স দল অনুশীলন শুরু করেছে। এবার বাংলাদেশ টাইগার্স দলকেও মাঠে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। আজ বড় কিছু সমক নিয়েই বাংলাদেশ টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এইচপি দলে মূলত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের রাখা হয়েছে। তবে বাংলাদেশ টাইগার্স দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, নাহিদ রানাদের টাইগার্স দলে রেখেছেন নির্বাচকরা।

আগামীকাল ২৬ মে সকাল ৯টা থেকে ২১ খেলোয়াড় নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সামনে থাকা চ্যালেঞ্জগুলোর জন্য তাদেরকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করাই এই ক্যাম্পের লক্ষ্য।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড–

সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit