বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন শার্শায় খিচুড়িতে মিলল কেন্নো: হোটেল মালিকের অস্বীকার, ক্ষোভ প্রকাশ ক্রেতাদের: দূর্ণীতিবাজ আসাদেন বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাদাবীর অভিযোগ মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে ওষুধ বিতরন। খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁঞা এমপি। বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেবে সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬

মদিনায় প্রতিদিন তিনশ’ টন জমজমের পানি বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : হজ উপলক্ষে দর্শনার্থীরা যাতে পর্যাপ্ত পরিমাণ জমজমের পানি পান করতে পারেন সেজন্য সৌদি কর্তৃপক্ষ মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। 

এসপিএর খবরে বলা হয়, মুসল্লিদের সুপেয় পানির চাহিদা মেটাতে পবিত্র মক্কা নগরী থেকে জমজমের পানি সরাসরি মদিনার মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে সরবরাহের পরিমাণ মাসে ৯ হাজার টনে পৌঁছেছে। অর্থাৎ মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করা হয়। 

পানি উত্তোলনের পর মদিনায় মুসল্লিদের এই পানি দেয়ার পূর্বে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। জমজমের পানি নিরাপদ কি না তা নিশ্চিত করতে বিশেষ কর্মীরা প্রতিদিন জমজম থেকে ৮০টিরও বেশি নমুনা নিয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করেন।

আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit