রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী একাদশ রানার আপ বেলছড়ি। শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল রানীশংকৈল বনগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ।

পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে সৌদিতে প্রবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের রিয়াদের বাথা এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল কাদের (৫০)। তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাদেকের পাড়া এলাকার মোহাম্মদ নুরুচ্ছাফার ছেলে।

মৃতের স্বজনরা জানান, বাথা এলাকায় ফাইভ বিল্ডিংয়ের ৩নং ভবনের তৃতীয় তলায় থাকতেন পেশায় প্লেস্টেশন (ভিডিও গেম প্রতিষ্ঠান) ব্যবসায়ী রাঙ্গুনিয়ার আবদুল কাদের। বৃহস্পতিবার দুপুরে তিনি মসজিদে নামাজ আদায় শেষে ফেরার পথে দেখেন তাদের ভবনের অষ্টম তলায় এসি বিস্ফোরণ হয়ে আগুন ধরে গেছে। তিনি তাৎক্ষণিক তৃতীয় তলায় তার কক্ষ থেকে পাসপোর্ট উদ্ধার করতে গিয়েছিলেন। ততক্ষণে অষ্টম তলায় লাগা আগুনের ধোঁয়া ছড়িয়ে যায় বিল্ডিংজুড়ে। এ সময় কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে কক্ষে প্রবেশের আগেই তিনি মারা যান। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে আনার প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান নিহতের স্বজনরা।

দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে আমার সঙ্গে যোগাযোগ করেছে কাদেরের পরিবার।  

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit