শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

মাদ্রাসা থেকে নিখোঁজ, ৯দিনেও উদ্ধার হয়নি ১২ বছরের শিশু আপন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার থেকে আলাউদ্দিন সরকার আপন নামে ১২ বছরের শিশু নিখোঁজ হওয়া এক মাদ্রাসা ছাত্রের ৯দিনেও সন্ধান মেলেনি। লালমনিরহাট সদর থানায় শিশু আপনের বাবা সন্তান হারানোর দায়ে একটি সাধারন ডায়েরি করেছেন।শুক্রবার (২৪ মে) বিকেলে শিশু আলাউদ্দিন সরকার আপনের বাবা মোঃ জরিপ উল্লাহ তথ্যটি সাংবাদিকদের জানিয়ে সন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানান।শিশু আলাউদ্দিন সরকার আপন লালমনিরহাট জেলা শহরের (পৌর এলাকার) বিএনপি কলোনীর মোঃ জরিপ উল্লার ছেলে।সাধারন ডায়েরী ও আপনের পরিবার সুত্রে জানা যায়, শিশু আলাউদ্দিন সরকার আপন হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক জলে থেকে নাজেরা বিভাগে পড়াশুনা করত। গত ১৬ মে দুপুরের দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও শিশু আপনকে না পেয়ে মাদ্রাসা সুপার ওসমান গনি আলাউদ্দিন সরকার আপনের পিতা জরিপ উল্লাহকে সাথে নিয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ শুক্রবার ৯দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ শিশু আপনের কোন খোঁজ দিতে বা উদ্ধার করতে পারেন নাই। এ কারনে শিশু আপনের পরিবার তাদের সন্তানকে ফিরে পাবেন কিনা সঙ্কায় রয়েছেন। তারা জানেনও না তাদের সন্তান জীবিত আছে নাকি মরে গেছে।শিশু আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, আজ নয়দিন ধরে ছেলেকে না পেয়ে আমি ও আমার স্ত্রীসহ পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি।আপনারা কিছু একটা করেন। আমার বুকের ধন শিশু সন্তান আপনকে ফেরত এনে দেন।শিশু আপনের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কলিজার টুকরা সন্তান কোথায় আছে, কেমন আছে জানিনা। আজ নয়দিন হলো এখজো তার কোন খোঁজ পুলিশ পেল না। আমার সন্তানকে ছাড়া আমি বাঁচবো না। আমার বুকের ধনকে আমাদের কাছে ফিরিয়ে দেন।মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি বলেন, আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। আল্লাহ সহায় থাকলে তাকে আমরা খুব তারাতারি পেয়ে যাবো।লালমনিরহাট সদর অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, শিশুটি নিখোঁজের একটি সাধারন ডায়েরি পাওয়ার পর পরই সব থানা গুলোকে এ বিষয়ে অবগত করা হয়েছে। এছাড়াও থানার এসআই শাহরুলকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তিনিও শিশুটিকে উদ্ধারে তার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit