শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আমেরিকার কাছে সিরিজ হারের পর যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে বেশ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে তারা। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়ে ফেলেছে। যেটি ছিল বেশ অপ্রত্যাশিত। প্রথম ম্যাচে রান তাড়া করে জেতে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে রাখে বাংলাদেশ। কিন্তু ওই রান তাড়া করতে পারেনি তারা। ৩ বল আগেই অলআউট হয়ে গিয়ে হেরেছে ৬ রানে। এমন হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান।  

তুলনামূলক খর্বশক্তির দলের সাথে সিরিজ হারকে হতাশার বলছেন সাকিব। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’

টপ অর্ডারের ব্যর্থতার দায়ে হার কিনা প্রসঙ্গে সাকিবের উত্তর, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই।’ এরপর সিরিজ হার নিয়ে সাকিব বলেন, ‘হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।’সাকিব আরও বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’

আমেরিকাকে হালকাভাবে নেওয়া হয়েছে কিনা এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হল। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit