বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ

নরসিংদীতে প্রার্থী নিহতের ঘটনায় উপজেলা নির্বাচন স্থগিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৪৯ Time View

নরসিংদী প্রতিনিধি: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো: মোশারফ হোসেন জানান, তালা প্রতিকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।এর আগে গতকাল বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দূর্গম চারঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা গেলে প্রতিপক্ষ চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর। এঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit