মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রুশ ভূখণ্ডে হামলা চালাতে  ইউক্রেন যদি ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে তাহলে মস্কো ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।

জাখারোভা সাংবাদিকদের বলেন, এমন পরিস্থিতিতে (ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূমিতে হামলা হলে) ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমান্তের বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা বিবেচনা করবে রাশিয়া। 

চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অধিকার ইউক্রেনের রয়েছে বলে মন্তব্য করেন। ক্যামেরনের মন্তব্যে মস্কো হুঁশিয়ারি দিয়েছিল। মারিয়া জাখারোভা সেই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেছেন।

রাশিয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এর জেরে সম্প্রতি কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া ‍শুরু করেছে মস্কো। 

এদিকে রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে ‘অ-কৌশলগত ‘পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার’-এর ব্যবহারিক প্রশিক্ষণ’।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেন। মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে ‘যুদ্ধাংদেহি বিবৃতি’ বলে অভিহিত করেছেন। 

কৌশলগত বা অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি পুরো শত্রু শহর নিশ্চিহ্ন করার জন্য নকশা করা। কিন্তু কৌশলগত অস্ত্রের চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী। তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক সম্ভাবনা রয়েছে:  সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit