মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

কলকাতায় নতুন ছবির শুটিং শুরু করলেন জয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : কলকাতায় বুধবার (২২ মে) ছবির শুটিং শুরু করলেন অনিরূদ্ধ রায়চৌধুরী। ‘বুনো হাঁস’-এর পর বেশ খানিকটা বিরতি নিয়ে ফের বাংলা ছবি পরিচালনায় অনিরূদ্ধ  রায়চৌধুরী। অনিরূদ্ধর ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা গিয়েছিল জয়াকে। সেই সময় থেকেই এই ছবির পরিকল্পনা। এবং জয়াই যে তার ছবির মূল চরিত্রে থাকবেন তাও জানিয়েছিলেন পরিচালক।

ছবিতে জয়া আহসান ছাড়াও থাকছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়াও তামিল-মালায়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া ও অনুভা ফতেপুরিয়াও ছবির অন্যতম আকর্ষণ। নিজেদের চরিত্র নিয়ে ইতিমধ্যেই জয়া এবং চন্দন আলোচনা সেরেছেন পরিচালকের সঙ্গে। বাংলাদেশ থেকে জয়া এবং মুম্বাই থেকে চন্দন উড়ে এসেছেন কলকাতায় ছবির শুটিংয়ে। ইতিমধ্যে দুজনকে একসঙ্গে ফটোশ্যুট করতেও দেখা গেছে কলকাতার রাস্তায়।

গল্পে নিজের চরিত্র নিয়ে উত্তেজিত জয়া আহসান। তার কথায়, এই ধরনের গল্প আগে বলা হয়নি। তিনি এই ধরনের চরিত্রও আগে করেননি। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পরিচালককে তাকে এই ছবি এবং এমন এক চরিত্র দেয়ার জন্য। কলকাতা শহর জুড়ে ছবির শুটিং চলবে। যদিও ছবির মুক্তি নিয়ে এখনও কিছু জানা যায়নি নির্মাতা সংস্থা থেকে। 

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit