সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সাংবাদিকরা সহযোগিতা করলে মামলা কমবে——-প্রধান বিচারপতি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বর্তমান সময়ে মানুষ তুচ্ছ ঘটনা নিয়ে আদালতে মামলা করে। ফলে মামলা জট ও দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়। এক্ষেত্রে সাংবাদিকরা সচেতনতা সৃষ্টি করলে এসব মামলা কমে যাবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (২২ মে) লালমনিরহাট এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর। এর আগে তিনি আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন। এরপর আদালত চত্বরের চারদিকে গাছের চারা রোপণ করেন।

তিনি আরও বলেন, আইন পেশাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন পেশা একটি মহান পেশা। দেশের কল্যাণে এ পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে মামলা যেন নিষ্পত্তি হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদেরও ভূমিকা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিয়ে বোঝাতে হবে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলামসহ অন্যান্য বিচার বিভাগীয় প্রধান ও লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit