বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

এমপি আনারের লাশ মেলেনি, রহস্য ‘নীল গাড়ি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলা হলেও এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি।

কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আনোয়ারুলের সঙ্গে কয়েকজন একটি ফ্ল্যাটে ঢুকছেন। পরে তারা সেই ফ্ল্যাট থেকে চলে গেলেও আনোয়ারুল যাননি। কিন্তু না বেরোনোর ঘটনা থেকে পুলিশের প্রাথমিক সন্দেহ, তাকে খুন করা হতে পারে। তবে, রহস্য তৈরি হয়েছে নীল গাড়ি নিয়ে। যে গাড়ি করে বের হয়েছিলেন এমপির সঙ্গীরা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কলকাতা পুলিশের প্রাথমিক ধারণা এমপি আনারকে খুন করা হয়েছে। কারণ আবাসনের একটি ফ্ল্যাটে তারা রক্তের দাগ পেয়েছেন। পুলিশের সন্দেহ, সেটা আনোয়ারুলের হতে পারে। তবে পরীক্ষার পরই তারা এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন। 

কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন


এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে ধানমণ্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনজনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, যারা যারা এ খুনের সাথে জড়িত সবার বিষয়ে জানতে পারবো। ভারতের পুলিশও সহযোগিতা করছে। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ। তদন্ত শেষ হলে এ খুনের মোটিভ কী, সবকিছু বিস্তারিত দিতে পারবো আমরা।

গত ১২ মে আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য কলকাতায় যান। ১৮ মে কলকাতায় তার পরিচিত গোপাল বিশ্বাস পুলিশে একটি ডায়েরি করেন। সেখানে বলা হয়, আনোয়ারুল ১৩ মে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। তিনি ফোন করে জানিয়েছিলেন, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। ১৫ মে তিনি মেসেজ করে জানান, দিল্লিতে আছেন। ১৭ তারিখ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বুধবার গোপাল বিশ্বাসকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যম জানায় যে, পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, কলকাতার একটি ফ্ল্যাট থেকে পুলিশ আনোয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধার করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit