শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

তেহরানে সর্বোচ্চ নেতা খামেনির নেতৃত্বে রাইসির জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রয়াত প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের জানাজায় সভাপতিত্ব করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজার নেতৃত্ব দেন তিনি।

খবরে বলা হয়েছে, নিহতদের কফিনে ইরানের পতাকায় মোড়ানো ছিল।

ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের ভাষা আরবিতে নিহতদের জন্য প্রার্থনা করা প্রার্থনায় খামেনি বলেন, ‘হে আল্লাহ, আমরা তার ভালো কাজ ছাড়া আর কিছুই দেখিনি।’

প্রার্থনার সময় ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে কেদে ফেলেন।

এরপর লোকজন কফিনগুলো কাঁধে করে ‘আমেরিকা নিপাত যাক’! স্লোগান দিতে থাকেন। তারা একটি সেমিট্রাক ট্রেলারে মরদেহগুলো লোড করে তেহরানের কেন্দ্রস্থল হয়ে ‘ফ্রিডম স্কয়ারে নিয়ে যান। রাইসি অতীতে সেখানে বক্তৃতা দিয়েছিলেন।

সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

প্রায় ১৬ ঘণ্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য ব্যক্তিরাও নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit