মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ফাইনাল নিশ্চিতের মিশনে কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ে হায়দরাবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার (২১ মে) আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পর্দা নামার পথে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের। চলতি আসরে শেষ পর্যন্ত শিরোপার মিশনে টিকে আছে চার দল। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মিশন আপাতত ফাইনালে জায়গা করে নেয়া।

সবার আগে সুযোগটা কলকাতা ও হায়দরাবাদের সামনে। টেবিলের দুই সেরা দল মুখোমুখি প্রথম কোয়ালিফায়ারে। গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা ফিল সল্টকে না পেলেও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে হায়দরাবাদ। তবে প্যাট কামিন্সের দলের ভয়ের কারণ হতে পারেন সুনীল নারিন। চলতি মৌসুমে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন এ স্পিন অলরাউন্ডার। ওপেনিংয়ে নেমে ঘুড়িয়ে দিচ্ছেন ম্যাচের মোড়। এছাড়া সল্টের জায়গায় খেলবেন রহমানউল্লাহ গুরবাজ।

অন্যদিকে কলকাতার যত ভয় হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে নিয়ে। এ দুই ওপেনার প্রতি ম্যাচেই ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলছেন। এবারের আসরে হায়দরাবাদকে প্রায় প্রতি ম্যাচেই বড় সংগ্রহ এনে দিচ্ছেন তারা।
 
হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাতি, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাহ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিয়য়াকান্ত ও নাতারাজান।
ইম্প্যাক্ট: ওয়াসিংটন ‍সুন্দর, জয়দেব উনাদকাট, উমরান মালিক, সানভির সিং ও গ্লেন ফিলিপস।
 
কলকাতা একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কাটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশিত রানা ও বরুণ চক্রবর্তী।
ইম্প্যাক্ট: রাদারফোর্ড, অনুকুল রায়, নীতিশ রানা, মনিশ পান্ডে ও শ্রীকর ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit